• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিদেক / ৪৯১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বুড়ির ঘরস্থ শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনের সামনে থেকে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ফয়েজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৮৫ হাজার টাকা।

ফয়েজ আহমদ উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ২১, বি ব্লকের সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মেইল বার্তায় র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক, মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য মতে, ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ওই এলাকা থেকে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ফয়েজ আহমদকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে সারা দেশে বিক্রি করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন