প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ অর্থায়নে উখিয়া রাজাপালং ইউনিয়নের ১০০০ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ঠিকাদার মো. ফরিদ আলম।

বৃহস্পতিবার সকাল ১০ সময় রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র প্রায় ১ হাজার নারী পুরুষের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। করোনা সংকটে ঈদবস্ত্র পেয়ে খুশি এসব সাধারণ মানুষ।
এসময় ফরিদুল আলম বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস শুরুর পর থেকে কর্মহীন হয়ে পাড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি বারবার।
যতদিন এ করোনা ভাইরাস থাকবে ততদিন অসহায় গরিব মানুষকে নিঃস্বার্থভাবে সহযোগিতা অব্যাহত থাকবে জানান তিনি।
এর আগেও বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন মানবিক এই রাজনীতিবীদ।