• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঈদের সকালে কর্মহীন শ্রমিকের ঘুম ভাঙলো ছাত্র ইউনিয়নের ডাকে

নিজস্ব প্রতিদেক / ৬২৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

ঈদের ভোর। এইবারের ঈদ উৎসবের রঙ নেই, আনন্দ নেই। মসজিদে মানুষ নেই। লকডাউন কক্সবাজারে ভাঙারি শ্রমিকদের ঘরে ঘরে হঠাৎ বাইরে থেকে কড়া নাড়ছে একদল তরুণ। ভাঙাড়ি পাড়ার শ্রমিকেরা দরজা খোলার সাথে সাথেই একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ভোর ৪ টা থেকে শুরু হওয়া কার্যক্রমে ঈদের দিনে ৫০০ টি কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।

কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া মহল্লা,অলি-গলিতে বসবাসরত কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা পোঁছে দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন।

কক্সবাজার শহরের গাড়ি মাঠস্থ ভাঙারি শ্রমিকের বাড়ি বাড়ি খাবার পোঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অন্তিক চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক আশুতোষ রুদ্র, সাংগঠনিক সম্পাদক তনয় দাশ, কক্সবাজার শহর সংসদের সভাপতি শুভজিত রুদ্র, সাধারন সম্পাদক মুক্তাদিল জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন