• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ইয়াবাসহ ঘোনাপাড়ার পিচ্চি হেলাল র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিদেক / ৯২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

শহরের ৯নং ওয়ার্ড দক্ষিণ ঘোনারপাড়া এলাকার পিচ্চি হেলাল ৪ হাজার পিচ ইয়াবাসহ র‌্যাবের-১৫ এক মাদককারবারীকে আটক
করেছে। আটককৃত ইয়াবা কারবাবীর ঘোনারপাড়া মৃত জসিমের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

সদর উপজেলার মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে সোমবার ২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক টিম ইয়াবা হেলালের হাতে থাকা শপিং ব্যাগ থেকে উক্ত ইয়াবা টেবলেটসহ তাকে আটক করেন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র‌্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত ইয়াবা টেবলেটের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা টেবলেটসহ ধৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় পরবর্তী

আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে জানান। স্থানীয়রা জানান, আটককৃত ইয়াবা হেলাল দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত। তার আরো একটি মাদক মামলা রয়েছে। শুধু তাই পিচ্চি হেলালের পরিবারে রয়েছে ১৫ জনের একটি সিন্ডিকেট। এতে রয়েছে পিচ্চি হেলালের দুই মামা, চাচা, চাচাতো ভাই, খালাতো ভাই, তার মাসহ স্থানীয় কয়েকজন উয়াবা ব্যবসায়ীরা টেকনাফের একটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক পাচার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন