• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবার চালান নিতে এসে নড়াইলের দুই কারবারী কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৭৪৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় নড়াইলের দুই ইয়াবা কারবারী কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর জালে আটকা পড়েছেন। তাদের কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬) সন্ধ্যা ৬টায় কক্সবাজার বেতার কেন্দ্রের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বেতারকেন্দ্রের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ইয়াবার চালান গ্রহণ করছিলেন তারা। ওই সময় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তবে যাদের কাছ থেকে এ দুই পাচারকারী ইয়াবা সংগ্রহ করছিলেন তারা পলাতক। এঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে অজ্ঞাত পলাতক আসামী করা হয়েছে।

ইয়াবাসহ আটকরা হলেন- মৃত মজিত মল্লিকের ছেলে মো. মন্টু মল্লিক (৫০) ও ছবেদ মৃধার ছেলে মো. মোস্তফা (৩০)। তাদের উভয়ের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর।

র‌্যাব-১৫ এর পাঠানো ইমেইল বার্তায় জানানো হয়, আসামীদের সাথে থাকা ব্যাগ ও দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দাবী করেন, “একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। চক্রটি ইয়াবা সংগ্রহ করে উখিয়ার চিহ্নিত একটি ইয়াবা চক্রের কাছ থেকে। আটকদের স্বীকারোক্তি থেকে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন