• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ইজিবাইক থেকে ছিটকে পড়ে রোহিঙ্গা যাত্রীর মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ইজিবাইক (টমটম) থেকে ছিটকে পড়ে এক রোহিঙ্গা যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. আলী আহমেদ। তিনি টেকনাফ ২৬ নম্বর ক্যাম্প শালবাগান ব্লক এইচ/১০ এর বাসিন্দা ছিলেন।

২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাম্প থেকে হ্নীলা বাজারের দিকে যাচ্ছিলেন আলী আহমেদ। পথের আলীখালী এলাকায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনায় নিহত রোহিঙ্গা যুবককের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন