• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

আইসক্রিমে কাপড়ের রং ও স্যাকরিন ব্যবহার : কক্সবাজারে জরিমানা

জয়নাল উদ্দিন: / ৭৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে মোবাইল কোর্ট অভিযানে। সোমবার (৮ মে) বিকেলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোহাম্মদ জাকারিয়া বলেন- শহরের পশ্চিম লারপাড়া এলাকায় দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান করা হয়েছে। এসময় দেখা যায়- তারা বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হয়েছে। এমনকি ক্ষতিকর উপাদান; কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহারের সত্যতা পাওয়া যায়। একই সাথে তারা অনুমোদন বিহীন লেবেলও ব্যবহার করছে আইসক্রিমে।

এসব অভিযোগে মুনতাহা আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার এবং মনির আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ক্ষতিকর উপাদান গুলো ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন