• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদকের করোনা

নিজস্ব প্রতিদেক / ৪২৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

খেলা ডেস্ক:

সারা দেশের প্রায় জায়গায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। স্বাভাবিকভাবে ক্রীড়াঙ্গনেরও এ থেকে মুক্ত থাকাটা ছিল অসম্ভব। ক্রিকেটারদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার (২৫ জুন) জানা গেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুও করোনায় সংক্রমিত হয়েছেন।

আবদুর রকিব বলেছেন, ‘আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। শরীরে একটু জ্বর আছে। এ ছাড়া তেমন কোনও উপসর্গ নেই। বাসাতেই আইসোলেশনে আছি।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির জানিয়েছেন, এই করোনার মধ্যেও অ্যাথলেটিকস ফেডারেশন অনেক কাজ করেছে। সাধারণ সম্পাদকের উদ্যোগে কোচদের বেশ কিছু কর্মশালা আয়োজিত হয়েছে অনলাইনের মাধ্যমে। তা ছাড়া অসচ্ছল অ্যাথলেটদের সাহায্য-সহযোগিতার বিষয়টিও সমন্বয় করছিলেন তিনি। হয়তো এসব করতে গিয়েই সংক্রমিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনা করেছেন আলী কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন