• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিদেক / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ শাকের নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে ঐ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ শাকের একই ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালিয়ে ডি/৩-ব্লক থেকে রোহিঙ্গা সন্ত্রাসী শাকেরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে মাটির গর্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মোহাম্মদ শাকের রোহিঙ্গা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন