• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

অস্ত্রসহ দুই রোহিঙ্গা সহোদর আটক

নিজস্ব প্রতিদেক / ৩০৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
আটক হারেছ ও ফাহেদ। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প বি-৭ ব্লকের ৪৫৮ বাসা থেকে রোববার (১০ অক্টোবর) রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. হারেছ (৩৫) ও মো. ফাহেদ (২০)। তারা দুজনই চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা মো. আইয়ুবের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম সোমবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায়, চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন রোহিঙ্গা প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদস্যরা বি/৭ ব্লকে অভিযান চালান।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারেছ ও ফাহেদকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি একনলা একটি বন্দুক উদ্ধার করা হয়।
এসপি তারিকুল আরও জানান, আটক হারেছ চলতি বছরের চাকমারকুল ক্যাম্পে নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন