• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অর্থ বছর শেষ, তবুও কাজ শুরু হয়নি প্রকল্পের

নিজস্ব প্রতিদেক / ৯৭১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদক:

কক্সবাজার সরকারি কলেজের লাইব্রেরীতে কমপ্লেক্স বাথরুম নির্মাণের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু জুন মাসে অর্থ বছর শেষ হলেও এখনো শুরু হয়নি নির্মাণ কাজ। ফলে বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। অনেকে দাবী করছেন, কাজ না করেই প্রকল্পের অর্থ লোপাট করা হয়েছে।

এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে বরাদ্দের টাকা হজম করতে মেয়াদ শেষের পরেও গোপনে তড়িগড়ি করে বৃহস্পতিবার কাজ করার করা হচ্ছে বলে জানা গেছে। যাতে গত অর্থ বছরের বলে চালিয়ে দেয়া যায়। এ নিয়ে কলেজের উপাধ্যক্ষ ও কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী বলছে ভিন্ন কথা।

কক্সবাজার সরকারি কলেজের উপধ্যক্ষ পার্থ সারথি সৌম্য বলেন, কলেজের লাইব্রেরীতে কমপ্লেক্স বাথরুম নির্মাণের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। করোনা ভাইরাসসহ নানা কারণে সেই কাজ করা হয়নি। ২০১৯-২০২০ অর্থবছর শেষ হলেও নতুন অর্থ বছরে পুণরায় টেন্ডারের মাধ্যমে সেই কাজ সম্পাদন করতে হবে।

তবে কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আলো জ্যোতি চাকমা বললেন ভিন্ন কথা। তিনি ভয়েস ওয়ার্ল্ডকে বলেন, কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ লাইব্রেরীতে কমপ্লেক্স বাথরুম নির্মাণের জন্য প্রস্তাবনা দেন। শিক্ষা মন্ত্রাণলয়ে প্রস্তাবনাটি ২০২০-২০২১ অর্থবছরে পাস হয়ে লাইব্রেরীতে কমপ্লেক্স বাথরুম নির্মাণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ আসবে। ২০১৯-২০২০ অর্থবছরে এই প্রকল্পের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হয়নি বলে তিনি দাবী করেন।

বিষয়টি নিয়ে সরকারি কলেজের উপাধ্যক্ষের উদ্বৃতি দেয়া হলে তিনি জানান, এ ব্যাপারে উপাধ্যক্ষ কিছুই জানেন না। না জেনে মন্তব্য করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন