• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারে মেয়র মুজিবের বিরুদ্ধে মামলা: সড়ক অবরোধে উত্তপ্ত শহর

নিজস্ব প্রতিদেক / ৪০৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
রোববার কক্সবাজারে মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

কক্সবাজার অফিস

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করার প্রতিবাদে উত্তাল কক্সবাজার শহর।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের প্রতিটি সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ চালান আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে পর্যটন এলাকা কলাতলীসহ প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো প্রতিটি সড়কের মোড়ে মোড়ে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মেয়র মুজিব সমর্থকরা। পুরো কক্সবাজার শহরের যান চলাচল বন্ধ রয়েছে আপাততে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় রোববার বিকালে মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুবর্ৃৃত্তরা। বর্তমানে মুনাফ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন