• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

সিনহা হত্যা মামলায় ৫৯ সাক্ষীকে সমন জারি আদালতের

নিজস্ব প্রতিদেক / ১১৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৮৩ জন সাক্ষী থেকে এ পর্যন্ত ৫৯ সাক্ষীকে সমন জারি করেছেন আদালত।

এর আগে ওই হত্যাকান্ডের ঘটনায় পঞ্চম দফায় সাক্ষগ্রহণ ও জেরা শেষ হয়। এতে ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।

রোববার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

ফরিদুল আলম বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যা মামলার পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণের প্রথমদিন রোববার (১০ অক্টোবর) ২৬ জন সাক্ষীর জবানবন্দি ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে সমন জারি হওয়া ১০ জন সাক্ষীকে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত এই মামলার ৮৩ সাক্ষী থেকে ৫৯ জন সাক্ষীকে বিজ্ঞ আদালত সমন জারি করেছেন। অতি শিগগিরই সমন জারি করা প্রত্যেক সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হবে।’

পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয় রোববার। এদিন সকালে সাক্ষী বেবি বেগমের চতুর্থ ধাপে বাকি থাকা জেরা দিয়ে পঞ্চম ধাপের বিচারিক কার্যক্রম শুরু হয়।

প্রসঙ্গত, গতবছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভ চেক পোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

এ ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ৫ অগাস্ট ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলার তদন্তভার দেন র‌্যাবকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন