• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ঈদগাঁওতে নবীন ৫ আইনজীবীকে ‘বন্ধু ভীড়ের’ সংবর্ধনা

নিজস্ব প্রতিদেক / ২১৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
ঈদগাঁওতে নবীন ৫ আইনজীবীকে “বন্ধু ভীড়ের” সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা অন্তর্ভুক্তির সদ্য ঘোষিত পরিক্ষায় উত্তীর্ণ কক্সবাজারের
নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ কৃতিমান শিক্ষার্থীদের সংবর্ধিত করেছেন ‘বন্ধু ভীড়’ কক্সবাজার।

২ অক্টোবর (শনিবার) বিকাল চারটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও মডার্ন হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: ইউছুফ আলী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার বার এসোসিয়েশনের সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক তারিকুল হাসান তারেক, কক্সবাজার জজ কোর্টের তরুণ আইনজীবী জুলকার নাঈন জিল্লু।

সংবর্ধিত আইনজীবীরা হলেন জালালাবাদ ইউনিয়নের মোবারক হোসাইন সাঈদ, ঈদগাঁও ইউনিয়নের সাইফ উদ্দিন, পল্লবি পাল পুজা ও মোহাম্মদ শাহজাহান এবং ইসলামাবাদ ইউনিয়নের মঈন উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিছবাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক আ.ই.ম নওশাদুল আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলোয়াত করেন উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ তৈয়ব। সভাপতিত্ব করেন সিনি:সহ-সভাপতি মিছবাহুর রহমান।

এসময় বক্তারা বলেন, ঈদগাঁওতে এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বন্ধু প্রতিম সংগঠন বন্ধু ভীড়, কক্সবাজার। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এভাবে সব ধরনের সফল মানুষকে সংবর্ধনার আওতায় আনলে শিক্ষার্থীরা আরো উৎসাহীত হবে। এ উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

এদিকে বন্ধু ভীড়, কক্সবাজারের নেতৃবৃন্দ বলেন, এ সংগঠন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও শিক্ষাবান্ধব সকল কার্যক্রম অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সংবর্ধিত নবীন আইনজীবী ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন