• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

একাধিক অপরাধে জড়িত: ক্যাম্পে ৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ৩০১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
আটক তিন রোহিঙ্গা যুবক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এপিবিএন। শুক্রবার (১ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া মধুরছড়া ক্যাম্প-৩, ব্লক- ডি/১৫-এর রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩), কুতুপালং ক্যাম্প-৪ (এক্স) মাঠ, ব্লক- বি/১-এর লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০) ও টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭, ব্লক- বি/১-এর মোহাম্মদের ছেলে কামাল (২০)।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে টেকনাফের জাদিমুড়া ক্যাম্প-২৭-এ টহলরত এপিবিএনের একটি টিমকে দেখে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে। পরে তাদের মোবাইল ফোন দেখে থেকে জানা গেছে, তারা বিভিন্ন ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অপহরণ, মুক্তিপণ দাবি, পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ, ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকান্ডে জড়িত রয়েছে।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন