• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ‘চিহ্নিত’দের বাদ দিয়ে মামলা

নিজস্ব প্রতিদেক / ৭৯৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ফাইল ছবি।

বিশেষ প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে তাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানায় মামলাটি করেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া থানায় মামলাটি করেন নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি সনজুর মোর্শেদ।

অথচ হত্যাকান্ডের পর মামলার বাদী হাবিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিন খুনিকে চিনতে পেরেছেন। তারা হলেন- রোহিঙ্গাদের সংগঠন কথিত ‘আসরা-ও আল-ইয়াকিন’ নেতা হিসেবে পরিচিত মাস্টার আবদুর রহিম, মুর্শিদ ও লালু।

হাবিবুল্লাহ বলেছিলেন, ওই সময় তাদের নাম প্রকাশ করলে তাকে মেরে ফেলা হতে পারে এই আশঙ্কায় তিনি ওই সময় নাম বলেননি। ‘চিহ্নিত’ খুনিদের মামলায় কেন আসামি করা হয়নি এ বিষয়ে জানতে বাদী হাবিবুল্লাহর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা বলেন, হুমকির কারণে ‘চিহ্নিত খুনিদের’ আসামি করা হয়নি।

ওসি সনজুর মোর্শেদ বলেন, অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়েছে। তবে বাদী যেভাবে এজাহার দিয়েছেন, সেভাবে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন