• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অস্ত্র ও ইয়াবা উদ্ধার: রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত শিয়াইল্ল্যা গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৩৯৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ডাকাত গ্রুপের সদস্য শিয়াইল্যাকে ২টি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত গ্রুপের সদস্য শিয়াইল্যাকে ২টি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।

সুত্র জানায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল শালবাগান রাস্তার মাথায় কতিপয় অস্ত্রধারী ও মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রেজিষ্টার্ড মোচনী ক্যাম্পের এইচ ব্লকের মৃত করিম উল্লাহর পুত্র মো. সেলিম ওরফে শিয়াইল্যা (২৪) কে বাজারের ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ২টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান এবং ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র ও ইয়াবাসহ ধৃত ডাকাত সদস্যকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন