টেকনাফে পাহাড়ি ছড়া থেকে হাতি উদ্ধার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের পাহাড়ি ছড়া থেকে একটি মৃত হাতিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন ) সদস্যরা।সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে আটটায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এর পশ্চিম দিকে পাহাড়ের নিচের পানির ছড়া থেকে এটি উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মৃত হাতিটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, শালবাগান এপিবিএন ক্যাম্পের পাশের পাহাড়ে বন্য হাতি চলাচল করে। এর আগেও কাটাতার ফেলে দিয়ে বন্য হাতি ভিতরে প্রবেশ করেছিলো।