• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সোমবার ভোট: পৌঁছেছে কুতুবদিয়ার ৫৪ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিদেক / ৪০৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
কুতুবদিয়ার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (২০ সেপ্টেম্বর)। ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুুতির অংশ হিসেবে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুতুবদিয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে।

কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার জানান, সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুুতি নিয়েছে কমিশন। ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সার্বিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

কুতুবদিয়া উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৪টি ভোট কেন্দ্রে ২৩০টি কক্ষে ভোট প্রয়োগ করবেন ৮৭ হাজার ৫৮২ জন ভোটার। কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩ জন।

এছাড়াও ইউপি সদস্য পদে পুরুষ ২২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন নির্বাচন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ জন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন