কলাতলীতে রাসেল-সাহাব উদ্দীন সিন্ডিকেট অধরা
আরফাতুল মজিদ
জমির কক্সবাজার মধ্যম কলাতলী এলাকার একজন চিহ্নিত ইয়াবা কারবারি। খুচরা ইয়াবা ব্যবসার পাশাপাশি নিজেই একজন ইয়াবা সেবনকারী। ইয়াবা ব্যবসার সুবাধে গত ৫ মাস আগেই শফিউল আলম লাকীকে ইয়াবা বিক্রি করে জমির। কিন্তু ইয়াবা কিনলেও নগদ টাকা দেয়নি লাকী। পরে এই টাকা খুজতে থাকে জমির। জমিরের টাকা না দিয়ে উল্টো জমিরের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট মারধর করে ছিনিয়ে নেন লাকী। গত চারমাস আগে ঝরঝরিপাড়া এলাকার শাহাব উদ্দিনের গ্যাসের দোকানের সামনে এই ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তখনেই জমিরকে প্রকাশ্যে মারধর করে ইয়াবা গুলো কেটে নেন লাকী। বিষয়টি এলাকার সবাই অবগত। ইয়াবার ঘটনা হওয়ায় মারধরের বিষয়টি থানা পর্যন্ত যায়নি। লাকী মধ্যম কলাতলী এলাকার বাসিন্দা ও জমির চন্দ্রিমার মাঠ মন্দিরের পাশে বসবাস করেন। শফিউল আলম লাকী প্রায় ২২ বছর বয়সী এবং জমিরের বয়স ২৪ বছর ছুঁ ছুঁ। দু’জনেই অল্প বসয়ী। মধ্যম কলাতলী এলাকার আলোচিত ইয়াবা কারবারি রাসেলের সহযোগি তারা। তাদের সাথে রয়েছে তৌহিদুল ইসলাম। যার বয়স প্রায় ২০। রাসেলের অন্যতম সহযোগি তৌহিদ। অপর দিকে ইয়াবা কারবারি রাসেলের আত্বীয়ও তৌহিদ।

অন্যদিকে সাহাব উদ্দীনের শালা হিসেবে পরিচিত তৌহিদ। সাহাব উদ্দীনের বাড়ি টেকনাফ। ওসি প্রদীপের আমলে সাহাব উদ্দীনের পুরো পরিবার পালিয়ে আশ্রয় নেন কলাতলী ঝরঝরিপাড়া এলাকায়। ঝরঝরিপাড়ায় আশ্রয় নিয়ে গড়ে তুলেন বিশাল ইয়াবা সিন্ডিকেট। যার একমাত্র সিন্ডিকেটের প্রধান হলেন মধ্যম কলাতলী এলাকার শামসুল ইসলামের ছেলে রাসেল। তবে গত তিন বছরে ঝরঝরিপাড়া এলাকায় ১০টির অধিক জমি কিনেছেন ইয়াবা কারবারি সাহাব উদ্দীন।

এমনকি সাহাব উদ্দীনের বড়ভাইকেও টেকনাফ থানা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কক্সবাজার কলাতলী থেকে। ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে সাহাব উদ্দীনের ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। সাহাব উদ্দীনের পুরো পরিবারেই ইয়াবা কারবারে জড়িত বলে জানা গেছে। মেজর সিনহা হত্যাকান্ডের পর ফের টেকনাফ চলে যায় সাহাব উদ্দীনের পুরো পরিবার। সাহাব উদ্দীনের আত্মীয় হিরু ও হিরুর ছোট ভাই মাসিকও ইয়াবা কারবারে জড়িত বলে জনশ্রুতি রয়েছে পুরো কলাতলী এলাকায়।
সাহাব উদ্দীনের হয়ে কক্সবাজারে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে রাসেল। আর রাসেল সিন্ডিকেটে রয়েছে হিরু, মাসিক, তৌহিদ, হেলাল খান, শফিউল আলম লাকী, সুনিয়া, ছোট রাসেল, আব্দুর রহমানের ছেলে সাকিব। কলাতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবু তাহেরের সাথে ইয়াবা ব্যবসারের পার্টনার ছিল সাকিব। একসময় আবু তাহের থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ছিনতাই করে সাকিব। এরপর থেকে তাদের সর্ম্পক ভেঙে যায়। তাহের থেকে ইয়াবা ছিনতাইয়ের কয়েক দিনপর দামী একটি বাইকও ক্রয় করে কলাতলী এলাকার আলোচিত সাকিব। সাকিব কক্সবাজার সিটি কলেজের একজন ছাত্র। অল্প বসয়ী কলেজ ছাত্রেই এই লাইফস্টাইল অন্যরকম। কয়েকদিন পরপরেই নামি-দামী বাইক। আলিশান চলাফেরা। দামী রেস্টুরেন্টে আড্ডা। তার ইয়াবা কারবারের বিষয়টি পুরো কলাতলীবাসি অবগত।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, অল্প বয়সী ছেলেদের নিয়ে রাসেলের ইয়াবা সিন্ডিকেটটি বিশাল। সবসময় তাদের দলবেঁধে চলাফেরা। নামি-দামী বাইক নিয়ে এদিক ওদিক আড্ডা ও ঘুরাফেরা। রাসেলের রয়েছে একটি ফিশিং বোট। যে ফিশিং বোট দিয়ে নিয়মিত কলাতলী মেম্বারের ঘাট পয়েন্ট দিয়ে ইয়াবা খালাস করা হয়। রাসেল সিন্ডিকেটের সদস্য কলাতলী শালিক রেস্টুরেন্টর মালিক নাছিরের ছোট ভাই হেলাল খান, সাকিব ও তৌহিদসহ অনেকেই নিয়মিত ইয়াবা পাচারের নৌকা নিয়ে বের হন ভ্রমণে। তাদের এই গ্রুপের নিয়ন্ত্রণ দেন কলাতলী এলাকার মিঠুন। এটি মিঠুন গ্রুপ হিসেবেও পরিচিত। তারা ৫১ জনের একটি গ্রুপ রয়েছে বলে জানা গেছে। এই ইয়াবা গ্রুপটি নিয়মিত ভ্রমণে যান টেকনাফের ইয়াবা কারবারি সাহাব উদ্দীনের বাড়িতে। সাহাব উদ্দীনের বাড়িতে জম্মদিনের পার্টিতেও অংশ নেন রাসেলের ইয়াবা সিন্ডিকেটটি। জম্মদিনের পার্টির বেশি কিছু ছবিও রয়েছে প্রতিবেদকের হাতে।

একটি সূত্রে জানা গেছে, তাদের ইয়াবা খালাসের মূল পয়েন্ট হল কলাতলী মেম্বারের নৌকার ঘাটটি। যে পয়েন্ট দিয়ে রাসেল সিন্ডিকেটসহ অনেক ইয়াবা কারবারি মাদক খালাস করে নিয়মিত। স্থানীয় যুবলীগ ও আওয়ামীলীগের কথিত নামধারী কিছু ব্যক্তি এই ইয়াবা সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করে বলে পুরো এলাকায় জনশ্রুতি রয়েছে। এই গ্রুপটির মূল আড্ডা চন্দ্রিমা ও ঝরঝরিপাড়া এলাকায়।

এদিকে গত শনিবার (৮ মে) সকালে মধ্যম কলাতলী রাসেলের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তার মা ও ছোট ভাইকে আটক করে পুলিশ। ইয়াবা গুলো কলাতলী নৌকার ঘাট দিয়ে খালাস হয়ে রাসেলের ঘরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছিল পুলিশ। তবে এই ঘটনায় রাসেল ও তার পিতা শাসমুল আলম পালিয়ে যায়।
রাসেলের প্রতিবেশিরা জানান, তার পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত। দীর্ঘদিন ধরে সাহাব উদ্দীনের হাত ধরে রাসেল ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। এতে রাসেলের মামা জামাল ও দেলোয়ার ইয়াবাতে জড়িত। তার এই দুই মামা শহরের শীর্ষ ইয়াবা কারবারি। ইয়াবাসহ আটকও হয়েছিল জামাল। অনেকটা তারা মামা-ভাগিনা সিন্ডিকেট হিসেবে পরিচিত। শনিবার পুলিশ ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করলেও আরো এক বস্তা ইয়াবা নিয়ে পালিয়ে যায় রাসেল ও তার বাবা। এমনকি গত এক সপ্তাহ আগেই ইয়াবাসহ আটক হওয়া ছোট ভাই সাইফুল ইসলামকে বাইক কিনে দেন রাসেল। ইয়াবা পাচারের সুবিধা করতে ছোট ভাইকে বাইক কিনে দেন বলে জানা গেছে।

অপর দিকে ঝরঝরিপাড়া এলাকায় ইয়াবার ছোঁয়ায় বদলে যায় হাবিবুর রহমান ও মুফিজুর রহমানের জীবন। তার একই এলাকার নুরুল ইসলামের ছেলে। কথিত সমাজের সভাপতি পরিচয়ে ঝরঝরিপাড়া এলাকায় ইয়াবা কারবার করে যাচ্ছে মুফিজুর রহমান। মুফিজের রয়েছে বাংলাবাজার এলাকায় ফার্ম এবং এলাকায় নির্মাণাধীন রয়েছে বহুতল ভবন। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার ভাই হাবিবুর রহমান ইয়াবাসহ ঢাকায় আটকও হয়েছিল। জেল কেটেছে প্রায় ৬ মাস। হাবিব একসময় শহরের লালদীঘির পাড়স্থ আলাউদ্দিন রেকর্ডির পাশে একটি আবাসিক হোটেলের কর্মচারি ছিল। ইয়াবার ছোঁয়ায় আজ কোটিপতি এই হাবিব। জেল থেকে বের হয়ে ফের ইয়াবা ব্যবসা চাঙ্গা রেখেছে হাবিব।

প্রসঙ্গগত গত শনিবার (৮ মে) ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে “কলাতলীতে রাসেলের নেতৃত্বে বিশাল ইয়াবা সিন্ডিকেট, ক্ষণে ক্ষণে বদলে যায় লাইফস্টাইল” শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সিন্ডিকেটের বেশি কিছু ছবিও প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরেই পুরো কলাতলী জুড়ে বসে আলোচনা-সমালোচনা। অধরা সিন্ডিকেটের মধ্যে চলে আতঙ্ক। সিন্ডিকেটের সদস্যরা নিজস্ব ফেইসবুক আইডি থেকে রাসেলের সাথে প্রচার হওয়া ছবি ডিলেট করতে ব্যস্ত। ঝরঝরিপাড়া ও চন্দ্রিমা এলাকায় দলবেধে রাসেল সিন্ডিকেটের সদস্যরা ব্যস্ত হয়ে পড়েছে ফেইসবুক থেকে ছবি ডিলেট করতে। ভ্রমণের ছবি, জম্মদিনের ছবি ও নামি-দামী রেস্টুরেন্টে আড্ডা জমানো ছবি গুলো বর্তমানে তারা ডিলেটও করে দেয়। এতে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে রাসেল সিন্ডিকেটের ভিতরে।
তবে কলাতলী সচেতন মহলের দাবী, শুধু রাসেল সিন্ডিকেট নয় আরো বহু ইয়াবা সিন্ডিকেট কলাতলী রয়েছে। যারা এখনো অধরা। অনেকেই কারাগার থেকে ফিরে এসে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে। তার মধ্যে একজন রাসেল। তবে বর্তমানে অল্প বসয়ী অনেকে ইয়াবা কারবারে জড়িত হয়ে পড়েছে। যারা নিত্য নতুন দামী বাইক নিয়ে ঘুরে। রাসেলের সাথে যারা চলাফেরা করে তাদের আইনের আওতায় আনা হলে কলাতলীর অর্ধেক ইয়াবা কারবার বন্ধ হবে বলে অনেকেই মন্তব্য করেন।