• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পালিয়েছে পাচারকারী; বস্তায় মিলল ৬০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ৫৯৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন খারাংখালী ঘের এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে মেইল বার্তায় এই তথ্য জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

এতে জানানো হয়, মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নাফ নদী হয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল খারাংখালী বেড়িবাঁধের নিচে নাফ নদীর কিনারায় মোস্তাকের ঘেরের পূর্বপাশ এলাকায় অবস্থান নেন।

পরবর্তীতে সেখানে দুই ব্যক্তিকে আসতে দেখলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবির পাল্টা গুলিতে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে এক কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন