• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

গ্রুপে গ্রুপে সংঘর্ষ; রোহিঙ্গা ক্যাম্পে একদিনে ৪ জন খুন

নিজস্ব প্রতিদেক / ৪৯৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষে আবারও ৪ জন নিহত হয়েছে। নিহতরা রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে চলা সংঘর্ষে এই ৪ জন নিহত হয়। এর আগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতভর এই দুই সন্ত্রাসী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত হয়।

রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজি, অপহরণ নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর সাথে আরেক সন্ত্রাসী বাহিনী ইউনুচ গ্রুপের দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিলো। তারই জেরে আজ সন্ধ্যা ৭টায় উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘণ্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়।

ভারি অস্ত্রের পাশাপাশি দেশিয় অস্ত্র নিয়েও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৪ জন নিহত। নিহতদের মধ্যে সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস ও রয়েছে। কেউ কেউ ধারণা করছেন গ্রুপ প্রধান মুন্নাও নিহত হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিন সূত্রে ৪ জন নিহত হওয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন