বিশে^র দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের সবুজ ঝাউবাগান দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। জলবায়ু বিরূপ প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঢেউয়ের ধাক্কায় সবুজ ঝাউবাগান ইতোমধ্যে সমুদ্র সৈকতের গর্ভে বিলিন হয়ে গেছে।
কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে সমুদ্র সৈকতের ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতি দিন সমুদ্রের জোয়ারে ঢেউয়ের ধাক্কায় গাছে মূল থেকে বালু সরে যায়, ফলে বাগানে গাছ গুলো পড়ে সমুদ্র সৈকতে পানি নিচে চলে যায়। যার কারণে ভাঙ্গন আরো ভয়াবহ আকার ধারণ করতেছে।
দেখা গেছে সমুদ্র সৈকতের এলাকা নাজিরারটেক,সমিতি পাড়া, ডায়বেটিক পয়েন্ট,কবিতা চত্তর, শৈবাল পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় মধ্যে ব্যাপক ঝাউ বাগান বিলীন হয়ে গেছে ।
এছাড়া একইভাবে সমুদ্র সৈকতের ঐতিহ্যবাহী লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সহ সমুদ্র সৈকতে জেলা প্রশাসনে উম্মুক্ত মঞ্চ পর্যন্ত সাগরের ঢেউয়ের ক্ষয়ে যাচ্ছে বালু গুলো। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য হারানোর পাশাপাশি বির্পয়য়ের মুখে পড়েছে পর্যটন শহর।