• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সেরা তিন ছাড়া কোনো কিছু মেনে নিতে পারি না : রোনালদো

নিজস্ব প্রতিদেক / ৩৩৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোর মানসিকতা প্রশংসা কুড়ায় বরাবরই। চলতি মৌসুমে জুভেন্তাস ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটি অবশ্য এবার খুব একটা স্বস্তিতে নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আছে সপ্তম স্থানে।

এবার রোনালদো স্পষ্ট জানিয়েছেন, ষষ্ঠ বা সপ্তম হতে প্রিমিয়ার লিগে আসেননি তিনি। সেরা তিন জায়গা ছাড়া কোনো কিছুই মেনে নিতে পারেন না রোনালদো জানিয়েছেন সেটিও। আগামী ফেব্রুয়ারিতে ৩৭- এ পা দেওয়া রোনালদো জানিয়েছেন মানসিক দৃঢ়তা থাকলেই উতরে যাবে ইউনাইটেড।

তিনি কী বলেছেন

আমি প্রিমিয়ার লিগে সেরা তিন ছাড়া অন্য কোথাও থাকার মানসিকতা মেনে নিতে পারি না। আমার মনে হয় ভালো কিছু তৈরির জন্য কখনো কখনো কিছু বিষয় ধ্বংস করে দিতে হয়। তো কেন নয়-নতুন বছর, নতুন জীবন আর আমি আশা করি এবার ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তারা এটা প্রাপ্য।

আমরা কিছু জিনিস এখনই বদলে দেওয়ার সামর্থ্য রাখি। আমি পথটা জানি কিন্তু এখানে বলব না। কারণ আমার মনে হয় এটা ঠিক হবে না। যেটা কেবল আমি বলতে পারি- আমরা আরও ভালো করতে পারি, একেবারে সবাই। ম্যানচেস্টার গুরুত্বপূর্ণ জিনিসে থাকে, তাই আমাদের এটা বদলাতে হবে।

আমি এখানে ছয়, সাত বা পাঁচ নম্বরে থাকতে চাই না। আমি এখানে জেতার চেষ্টার জন্য আছি, প্রতিদ্বন্দ্বিতা করতেও। আমার মনে হয় আমরা প্রতিদ্বন্দ্বীতা করলেও সেরা অবস্থানে নেই। কিন্তু আমাদের উন্নতির জায়গা এখনও বিশাল এবং আমি বিশ্বাস করি যদি মানসিকতা বদলাই, কিছু একটা অর্জন করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন