নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার জেলার রামু ও উখিয়া উপজেলার দু’জন মাদক ব্যবসায়ীকে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই পার্থ সারথী সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত আসামীরা, উখিয়ার মৃত কালু মিয়ার ছেলে মো. শাহাজাহান (৩০) ও দুছড়ি এলাকার সুরুত আলীর ছেলে মো. ইউনুস (২১)।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দিয়ে আদালতে সোপর্দ করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।