• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টেকনাফে ৯ রোহিঙ্গা ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিদেক / ৮৬৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ ছিনতাইকারী সদস্যকে আটক করেছে এপিবিএন পুলিশ।

আটককৃত ছিনতাইকারী সদস্যরা হলেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত মোঃ উল্লাহ ছেলে মোঃ ফয়সাল (২৮), রহিম উল্লাহ ছেলে শফি আলম (২৪), মোঃ গনির ছেলে এহসান (১৯), মোঃ নুরুর ছেলে সলিমুল্লাহ (২৫), জয়নাল উদ্দিনের ছেলে হাফিজুল্লাহ (২০), জাকারিয়ার ছেলে আসাদুল্লাহ(১৮), আবুল কালামের ছেলে জুবায়ের (২০), নুর হোসেনের ছেলে মোঃ হারেছ (১৮), মোঃ কামালের ছেলে ইমাম হোসেন (২৫)।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মাধ্যমে ৯ ছিনতাইকারীর সদস্যকে ৩ মাস করে সাজা প্রদান করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশ কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম বলেন, ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এইচ ব্লক এলাকায় একদল রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের সদস্যরা রাতের আধারে ধারালো চাকু নিয়ে অপরাধের জন্য পূর্বপ্রস্তুতি নিচ্ছে।

এমন গোপন সংবাদে ভিক্তিতে অভিমান পরিচালনা করে ৯ রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকারীর কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ৯ ছিনতাইকারী চক্রের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা কোন সঠিক তথ্য দিতে না পারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন