• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মেসি বলছেন, শুরু থেকে শুরু করতে হবে

নিজস্ব প্রতিদেক / ৪৩৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
48225348

ডেস্ক রিপোর্ট:

অনুশীলন শুরু করেছেন সপ্তাহ তিনেক হলো। করোনাভাইরাসের শঙ্কার মধ্যেই এখন দিন গুনছেন মাঠে ফেরার। তবে সেই ফেরাটা যে কঠিন চ্যালেঞ্জের হবে, সেটা খুব ভালো মতো বুঝতে পারছেন লিওনেল মেসি। সময়ের সেরা ফুটবলারের মতে, একদম শুরু থেকে আবার শুরু করতে হবে এবারের মৌসুম।

দর্শকশূন্য ফাঁকা গ্যালারিতে শুরু হয়েছে বুন্দেসলিগা। লা লিগাও আছে শুরুর অপেক্ষায়। স্প্যানিশ সরকার থেকে সবুজ সংকেত এসেছে, অপেক্ষা এখন লিগ কমিটির সূচি নির্ধারণের। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অবশ্য ১১ জুন শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। ফের শুরু হওয়া লিগ এবারের মৌসুমের অংশ হলেও খেলোয়াড়দের একেবারে শুরু থেকে শুরু করতে হবে হবে মনে করছেন মেসি।

দুই মাস ‘ঘরবন্দি’ থাকার পর অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। এত লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সহজ ব্যাপার হওয়ার কথা নয়। আর্জেন্টাইন অধিনায়ক বিষয়টি খুব ভালো করে বুঝছেন, আর সেই কারণেই বলেছেন, ‘আমরা যখন আবার খেলায় ফিরব, তখন এটা হবে একেবারে শুরু থেকে আবার শুরু করার মতো। প্রতিযোগিতামূলক খেলায় নামার আগে আমরা অনুশীলনের সুযোগ পাচ্ছি, একই সঙ্গে চোট আক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিজেদের সুস্থ করে তোলার সুযোগ পাচ্ছে।’

২০১৯-২০ লা লিগা মৌসুমে চলছে শীর্ষস্থান হাতবদলের খেলা। আর সেটা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে কাতালানরা। যদিও মেসির মতে, লিগ শুরু হলে পয়েন্ট টেবিলের দিকে না তাকিয়ে নিজেদের খেলার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। কারণ লম্বা সময়ের বিরতি ও খেলার মধ্যে না থাকায় মানিয়ে নেওয়া কঠিন হয়ে উঠতে পারে।

এই কারণে খেলা শুরু হলে খেলোয়াড়দের ভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন মেসি, ‘টেকনিক্যালি এটা একই মৌসুম, কিন্তু আমার মনে হয় সব দল এবং খেলোয়াড় অন্যরকম অভিজ্ঞতা নিতে যাচ্ছে।’

কোভিড-১৯ রোগ এতটা ভয়াবহ হবে, চিন্তাও করেননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী, ‘পরিস্থিতি এতটা খারাপ হবে, আমার মনে হয় না কেউ ভেবেছিল। হ্যাঁ, অনেকেই ধারণা করছিল বিশ্বব্যাপী মহামারি তৈরি হতে পারে। কিন্তু সত্যি বলতে আমি কখনও এটা চিন্তাও করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন