প্রেস বিজ্ঞপ্তি:
বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের শিষ্য সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের চল্লিশ বছর ধরে সাধনার গানের বই ও বাদ্যযন্ত্রসহ গানের ঘরটাই জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে কক্সবাজার পুরাতন শহীদ মিনার চত্বরে গতকাল বিকাল ৩ টায় বাদ্যযন্ত্র হাতে নিয়ে মৌন প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কালচারাল স্কোয়াড সাংস্কৃতিক ইউনিয়ন।
উক্ত কর্মসূচীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তনয় দাশ,দপ্তর সম্পাদক আপন দাশ।
সাংস্কৃতিক ইউনিয়ন কক্সবাজারে আহবায়ক ক্লোরিন চাকমা জানান,বাউলদের উপর গুপ্ত হামলা অত্যাচার নির্যাতনের ইতিহাস অনেক দিন ধরেই। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বাউল রনেশ ঠাকুরের উপর হামলা প্রমান করে এই রাষ্ট্র জনগনের নিরাপত্তা নিয়ে উদাসীন। রাষ্ট্রের উদাসীনতায় সুযোগে সৎ ব্যবহার করেছে অপশক্তি।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক নিলয় দাশ, অনন্ত ও জয় প্রমুখ।