• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

অসহায়-দুস্থদের মাঝে নিরবে ছাত্রলীগ নেতা রানার উপহার বিতরণ

নিজস্ব প্রতিদেক / ৫৬১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতা রানা শর্মার নিরব উপহার বিতরণ কার্যক্রম চলছে। বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে সাধারণ ছুটি। চলছে লকডাউন এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা।

শহরের এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেনকক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতা রানা শর্মা।বেশকিছু দিন ধরে টিম কক্সবাজার গঠন করে শহরের বেশ কিছু এলাকায় ছিন্নমূল ২০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ছাত্রলীগ নেতা রানা শর্মা নিরবে নিজের অর্থায়নে প্রায় অর্ধশত ছিন্নমূল মানুষের বাসায় বাসায় পৌঁছে দিয়েছন খাদ্য সামগ্রী।এসময় রানা শর্মা বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। আমি সেই কথা মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি।

আপনার সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করে রানা বলেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারন এখন সময় সচেতনতার মাধ্যমে করোনা মহামারী থেকে দেশটাকে রক্ষা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন