• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মে দিবসে যৌথভাবে শ্রমিকদের উপহার দিল ঢাবি স্বতন্ত্র জোট ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ৫৩৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
মহান মে দিবসে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি স্বতন্ত্র জোট ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। শুক্রবার (১ মে) কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সংগঠন দুটি যৌথ অর্থায়নে ৬০ পরিবারের মাঝে খাবার সামগ্রি বিতরণ করেন।


রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলামের নেতৃত্বে উপহার সামগ্রি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ওমর ফারুক মিন্টু, সাইফুল ইসলাম, মো. হাসান প্রমুখ।রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম বলেন, মহান মে দিবসে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করে রিপোর্টার্স ইউনিটি। কিন্তু সামর্থ ছিল সীমিত। বিষয়টি জানানোর পর সহযোগিতায় এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র জোট ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান। তারা উপহার সামগ্রি দিয়ে সহযোগিতা করেন। শহরের বিভিন্ন এলাকার ৬০ জন শ্রমিকের পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, খাবার সামগ্রির মধ্যে ছিল চাল, আলু, ছোলা, তেল, সেমাই, চিনি ও মুড়ি।

একই দিন বিকালে শহরের পাবলিক হল মাঠে উদীচী সহযোগিতায় ২০ শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তায় দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন