• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

উখিয়ায় ত্রাণের তালিকায় নাম দেওয়ার প্রতিদান দিলেন ঘুষি

নিজস্ব প্রতিদেক / ৫৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রকোপে উখিয়ার ইউএনওকে বাদপড়া সিএনজি চালকদের ত্রাণ সহায়তা পেতে উপকারাভোগীদের তালিকায় নাম অন্তর্ভুক্তির কারণে সিএনজি সমিতির সভাপতির ঘুষিতে এক সিএনজি ড্রাইভার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হত চালক মোহাম্মদ হোসন প্রকাশ কালু ড্রাইভার জানান, ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সোনারপাড়া বাজারে গেলে সিএনজি সমিতির সভাপতি আবুল কালাম আমাকে ডেকে হঠাৎ ঘুষি মেরে মুখ থেঁতলে দেয়।

এর কারণ কি জানতে চাইলে তিনি উল্টো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। আরো দাম্ভিকসুরে বলেন তুই আবার কখন নেতা হইলি!
তুমি আমার কথার বাইরে গিয়ে কেন ইউএনও এবং চেয়ারম্যানকে ত্রাণের জন্য অবশিষ্ট সিএনজি চালকদের তালিকা জমা দিয়েছিস!

সে সময় কালাম আরো হুমকি দিয়ে বলেন রমজান শেষে তোমাকে সাইজ করতে হবে। প্রয়োজনে তোমাকে মারার কারণে আমি কারাগারে যাবো!

পরে লোকজন এসে আমাকে রক্ষা করে।বিষয়টি নিয়ে পূরো সিএনজি সমিতিতে তোলপাড় চলছে। ত্রাণের তালিকা থেকে বাদ পড়া সিএনজি চালকরা দাবি জানায় অবিলম্বে এই হামলাকারী আবুল কালামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

আহত সিএনজি চালক মোহাম্মদ হোসন প্রকাশ কালু ড্রাইভারের বাড়ি উখিয়া সোনারপাড়ার বড়পাড়ায়। স্থানীয় নুরুল অালম প্রকাশ ডাক পিয়নের পুত্র। তার পরিবার দৈনিক আয়ের উপর নির্ভরশীল হলেও করোনাভাইরাসের এই মহামারিতে রীতিমত দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। এই সময়ে তার উপর হামলা এলাকার কোন লোকজন মেনে নিতে পারছে না। এলাকাবাসী এই ঘটনায় নিন্দা প্রকাশ করছে। এমনকি এই অাহত সিএনজি চালক যারা উপকারভোগীদের তালিকায় নাম অন্তর্ভূক্ত করা হয়নি তাদের নাম ইউএনওর নির্দেশনায় সকালের এনআইডি সংগ্রহ করে জমা দিয়েছেন।

এদিকে সোনারপাড়ার বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়, হামলাকারী সিএনজি সমিতির সভাপতি আবুল কালাম ইতোপূর্বেও সোনারপাড়া বিজিবি চেকপোস্টে হামলা করেছিল যা এখনও আদালতে বিচারাধীন। এ ছাড়াও সময়ে অসময়ে বাজারে বিভিন্ন অসহায় মানুষদের জিম্মি করে টাকা আদায়সহ মারধর করে। সমাজের নানা অপকর্মে জড়িয়ে আতঙ্ক ছড়ায়। এলাকাবাসী আরো জানায় আবুল কালামকে দুইমাস আগেও সোনারপাড়া রিসোর্ট থেকে জুয়ার অাসার থেকে মহিলাসহ আটক করেছিলো উখিয়া থানা পুলিশ।
আবুল কালাম সোনারপাড়া এলাকার ইউসুফ আলীর পুত্র ও সাবেক মেম্বার আবু তাহেরর ভাই।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান বলেন, সিএনজি সমিতির সভাপতি আবুল কালাম ত্রাণের জন্য নাম দেয়ায় চালককে ঘুষি মারলো সেটা অবশ্যই দুঃখজনক। আমরা অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তবে ত্রাণের তালিকায় নাম বাদ পড়লে সেটাতে নাম দিবে স্বাভাবিক! আমরাও চাচ্ছি কেউ যেন কোনরকম বাদ না পড়ে। সরাসরি আমাকে ফোন করবে এতে কোন আপত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন