• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এমদাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল নরসিংদীর পলাশ বাড়ির জয়নগর গ্রামের আহম্মদ আলীর ছেল। তার পরিবার নরসিংদী থেকে কক্সবাজার ভ্রমণে যাবার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে একটি পরিবার মাইক্রোবাসযোগে আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। দিবাগত রাত ২টার দিকে গাড়িটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে গিয়ে সামনের সিটে থাকা এমদাদুল নামে এক ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা ব্যক্তি এমদাদুলকে উদ্ধার করেন। কিন্তু তার আগেইেএমদাদুলের মৃত্যু হয়।

বার-আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসযোগে এমদাদুল ও তার ভাইয়ের পরিবার কক্সবাজার যাবার পথে বাঁশবাড়িয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সামনের সিটে থাকা এক ব্যক্তি এমদাদুল গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন