• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞাপন মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ যে তাদের পারিবারিক সম্পর্কে এতটুকুন পড়েনি, তা আবারও প্রমাণ করলেন তাদের জীবনসঙ্গিনীরা। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বিশেষ উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।

সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত রোকুজ্জো আবার সোশ্যাল মিডিয়ায় তাকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। বিশ্বকাপ চলাকালে তাদের এমন সৌহার্দ্য বিনিময় ভক্তদেরও প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা বাজারে নিয়ে এসেছেন তার নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’। নিজের এই নতুন উদ্যোগের উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন আন্তোনেলার কাছেও। উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সফলতা কামনা করি।’

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন