• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

পেকুয়ায় ৯০দিন ব্যাপি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পেকুয়া প্রতিনিধি : / ১৭৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় মানসম্মত শিক্ষা ও মানবিক উন্নয়নের ধারাবাহিক প্রয়াসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি।

সোমবার (২২ডিসেম্বর) পেকুয়া চৌমুহনী ন্যাশনাল কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্তদের জন্য ৩ মাস ব্যাপি চলবে এ প্রশিক্ষণ কর্মসূচি। এ প্রশিক্ষণ কর্মসূচির ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য আইটি প্রশিক্ষক তোহিদুল ইসলাম। যিনি দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি-নির্ভর বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রয়োজন বাস্তবভিত্তিক ডিজিটাল দক্ষতা। সেই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেই মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ। এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে মৌলিক থেকে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। যাতে তারা ভবিষ্যৎ শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মজীবনে আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন, জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাজ্জাদ হোছাইন ছিদ্দিকী। তিনি বলেন,“আজকের শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়া ভালো রেজাল্ট তখনই অর্থবহ হয়, যখন তার সাথে বাস্তব দক্ষতা যুক্ত হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই। ৫টি ব্যাচ করে শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতি ব্যাচে ১০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ওই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে। তিনি আরও বলেন, গ্রামীণ ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা যেন শুধুমাত্র সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, সেটাই জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশের মূল লক্ষ্য। এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এ সময় প্রশিক্ষণ কর্মসূচি বিভাগের সমন্বয়কারী জনাব শাহ মুহাম্মদ শাখাওয়াত কাইদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার অপারেশন, টাইপিং দক্ষতা, এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট, প্রেজেন্টেশন তৈরির কৌশল, ইন্টারনেটের নিরাপদ ও কার্যকর ব্যবহারসহ শিক্ষাগত ও ব্যবহারিক ডিজিটাল স্কিল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন