• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মহেশখালীর সড়কে মোবাইল কোর্ট : জরিমানা আদায়

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৮৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৩ ডিসেম্বর বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত এই দল মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে অভিযান চালায়।

সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন, যেমন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের প্রতি কঠোর নজরদারি করা হয়।

সদ্য যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার-এর আদালত তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযানে ৬ (ছয়) টি মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এই জরিমানাগুলো করা হয়েছে।

অভিযান চলাকালীন, মোটরসাইকেল চালকদের সড়কে হেলমেট ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। একইসাথে, অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়েও চালক ও মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়।

তিনি আরও বলেন, “জনস্বার্থে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন