• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধারে রোহিঙ্গাদের আনন্দ-মিছিল

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কক্সবাজার টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ নামে এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফ মুচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত শফিগ্রুপের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাহাড়ের একটি ঝোপের পাশে শরিফ ডাকাতের মরদেহটি মাটিচাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে শরীফকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। রোহিঙ্গাদের ডাকাতচক্রের বিরোধের জেরে অপরপক্ষ কিংবা নিজেদের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

এ মরদেহ উদ্ধারের খবরে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন রোহিঙ্গারা।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘শরীফের অত্যাচারে স্বয়ং রোহিঙ্গারাই অসহায় ছিল। তার মৃত্যুতে স্বস্তি পেয়ে রোহিঙ্গারা এমন উল্লাস প্রকাশ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন