• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সাগরপথে ৩৬ রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মাছ ধরার ট্রলারে সাগর পাড়ি দিয়ে টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা।

তাদের মধ্যে ৫ নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ। রোববার দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইল ঘাট এলাকা দিয়ে ওই রোহিঙ্গারা প্রবেশ করে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে বলে জানায় বিজিবি। ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে।

এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটা রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।

চার দিন সাগরে ভাসমান থাকা মো. আলম জানান (৩০), আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় তাদের গ্রাম।সেখানে আরকান আর্মি (মগ বাগী) রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাই তারা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। আজ তাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেরে একটি ট্রলার তাদের টেনে নিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ জানান, সাগরপথে অনুপ্রবেশকারী ৩৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন