কক্সবাজার রামু থানার বিশেষ অভিযানে গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। আটক মিজানুর রহমান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম বোমাংখীল এলাকার সুরুত আলমের ছেলে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু থানাধীন গর্জনিয়া বাজার থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।