• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

এবার পুলিশের এসআই নিয়োগ : আবেদন শুরু ৫ অক্টোবর

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩২২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

আবেদনের বয়স :
প্রার্থীর বয়স ২০২৪ সালের ২০ অক্টোবর তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন :
আগ্রহী প্রার্থীদের এ লিংকে http://police.teletalk.com.bd  প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৫ অক্টোবর। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।

আরও পড়ুন : 

৬৭ পদ শূন্য কক্সবাজারে : ৪,২০০ কনস্টেবল নিয়োগের আবেদন শুরু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন