• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৬৭ পদ শূন্য কক্সবাজারে : ৪,২০০ কনস্টেবল নিয়োগের আবেদন শুরু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ৪ হাজার ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩৫১ জন। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আবেদন শুরু শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যমতে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩৫১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ২২২ জনকে নেওয়া হবে।

এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৯৯ জন, মানিকগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ৪২, নারায়ণগঞ্জে ৮৬, নরসিংদীতে ৬৫, ফরিদপুরে ৫৬, গোপালগঞ্জে ৩৪, মাদারীপুরে ৩৪, রাজবাড়ীতে ৩১, শরীয়তপুরে ৩৪, কিশোরগঞ্জে ৮৫, টাঙ্গাইলে ১০৫, ময়মনসিংহে ১৪৯, জামালপুরে ৬৭, নেত্রকোনায় ৬৫, শেরপুরে ৩৯, বান্দরবানে ১১, কক্সবাজারে ৬৭ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৮৩ জন, চাঁদপুরে ৭১, কুমিল্লায় ১৫৭, খাগড়াছড়িতে ১৮, ফেনীতে ৪২, লক্ষ্মীপুরে ৫০, নোয়াখালীতে ৯১, রাঙামাটিতে ১৭, রাজশাহীতে ৭৬, জয়পুরহাটে ২৬, পাবনায় ৭৩, সিরাজগঞ্জে ৯০, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, বগুড়ায় ৯৯, রংপুরে ৮৪, দিনাজপুরে ৮৭, গাইবান্ধায় ৬৯, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ৩৬, নীলফামারীতে ৫৩, পঞ্চগড়ে ২৯, ঠাকুরগাঁওয়ে ৪১, খুলনায় ৬৮, যশোরে ৮১, ঝিনাইদহে ৫২, মাগুরায় ২৭, নড়াইলে ২১, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৮, চুয়াডাঙ্গায় ৩৩, কুষ্টিয়ায় ৫৭, মেহেরপুরে ১৯, বরিশালে ৬৮, ভোলায় ৫২, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৬, পটুয়াখালীতে ৪৫, সিলেটে ১০০, মৌলভীবাজারে ৫৬, সুনামগঞ্জে ৭২ ও হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

যেভাবে আবেদন :
আগ্রহী প্রার্থীদের এই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন