• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় হাতঘড়ির সমর্থককে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির (হাতঘড়ি প্রতীক) এক সমর্থককে মারধর করার পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার সমর্থকদের বিরুদ্ধে। আহত মোহাম্মদ বাহাদুরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের নিউ মার্কেটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই আসনের কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।

তিনি জানান, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার কয়েকজন সহযোগী পেকুয়া বাজারে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় হাতঘড়ি প্রতীকের স্থানীয় কর্মী মোহাম্মদ বাহাদুর ও তার কয়েকজন সহকর্মী মার্কেট থেকে ফিরছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থী তুহিন, বাহাদুরকে আটক করে এবং মার্কেটের ছাদে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার পর ছাদ থেকে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ ও সহকারী রিটার্নিং অফিসারকে অভিযোগ জানানো হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১টায় পেকুয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, বিষয়টি লিখিত বা মৌখিকভাবে এ পর্যন্ত কেউ তাকে জানায়নি। বিভিন্নভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের মতো তদন্ত শুরু করেছেন। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন