• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ইয়াবা মামলায় কক্সবাজারে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কক্সবাজারে এক লক্ষ পিস ইয়াবা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। সোমাবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে এই রায় ঘোষনা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডঃ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করে।

মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী কক্সবাজারের ইয়াবার মামলা গুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন