• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুইদিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান আবারও চলাচল শুরু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে গেছে। এই জাহাজে করে দ্বীপে বেড়াতে গিয়ে গত তিনদিন ধরে আটকে পড়া পর্যটকরা বিকেল সাড়ে ৩টায় টেকনাফের উদ্দেশে রওয়ানা দেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুইদিন এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।

এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর চলতি মৌসুমে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে প্রথমবারের মত বার আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করেছিল।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে ৩৮৮ জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করেছে। বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে।

বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

ইউএনও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য এমভি বার আউলিয়া নামের একটি জাহাজকে এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

এদিকে গত শুক্রবার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি স্পীডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় উল্টে যায়। এতে সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ১৭ পর্যটকসহ ২৩ জনকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন