• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৮১ শতাংশই রোহিঙ্গা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত কক্সবাজারে মোট ১৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ১১ হাজার ২০৭ জনই রোহিঙ্গা। শতকরা হিসাবে যা মোট আক্রান্তের ৮১ দশমিক ৫৮ ভাগ।

এ ছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ জন রোহিঙ্গা। আর গত ৭ দিনে জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৬ জন। তার মধ্যে রোহিঙ্গা ১ হাজার ৮৩০ জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক তথ্য বিবরণী বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ ফাহিম আহমদ ফয়সাল জানান, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা ক্যাম্প ও তার আশেপাশের এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রোহিঙ্গা ক্যাম্পের ১, (পশ্চিম), ১ (পূর্ব), ৩, ৪, ৯, ১৭ নম্বর ক্যাম্পে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ৩ নম্বর ক্যাম্পে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু তোহা মো. আর. হক ভূঁইঞা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ঘনবসতি, পরিচ্ছন্ন নালা, যেখানে সেখানে পানি জমে থাকার কারণে স্বাভাবিকভাবে মশার প্রজনন থাকে। যেখানে আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ বেশি। তবে বৃষ্টি কমে যাচ্ছে। ফলে ডেঙ্গু আক্রান্তও কমে যাবে।

২০২২ সালে কক্সবাজারে মোট ১৯ হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। তার মধ্যে ১৫ হাজার ৬৩৬ জন রোহিঙ্গা ও ৩ হাজার ৫৮৫ জন স্থানীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন