• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টইটং সোনাইছড়ি খালে ভাসছিল বৃদ্ধের লাশ

পেকুয়া প্রতিনিধি: / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টায় টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি ভেলুয়ারপাড়ার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমর বিশ্বাস বলেন, পুলিশের জরুরি সেবা ৯৯৯’র মাধ্যমে খবর পেয়ে প্রায় ৬০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করি। তার এখনো পরিচয় পাওয়া যায় নি। পুলিশের ক্রাইম সিন ইউনিট লাশ শনাক্ত করতে কাজ করছে। ধারণা করছি- ২-৩ দিন আগে লোকটি মারা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

টইটং ইউপির গ্রাম পুলিশ মনছুর আলম বলেন, সকালে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকরা ভেলুয়ারপাড়া কাজ করতে গেলে খালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, একজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন