• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সৈকত এলাকায় নির্মাণাধীন ৯ স্থাপনা উচ্ছেদ করল কউক

নিজস্ব প্রতিবেদক: / ২৪৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

কক্সবাজারের সৈকত আবাসিক এলাকায় অনুমোদনবিহীন নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ(কউক)। সোমবার (১৯ জুন) সকাল ১১টা থেকে অভিযান শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। কক্সবাজার পৌরসভার সৈকত আবাসিক এলাকা এবং সুগন্ধা পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনবিহীন ৪টি দুই তলা, ২টি এক তলা ভবনসহ সর্বমোট ৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কউকের সচিব (সিনিয়র সহকারী সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, সহকারী অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন