• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ৩ বন্ধুকে হত্যা : প্রধান আসামি গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৩৩০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে তিনবন্ধু হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল (৪১) টেকনাফের হাবিরছড়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে। এ ঘটনায় ১০ মে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়। মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।

আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এর মধ্যে টেকনাফ থানা পুলিশ ভিকটিম রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভিকটিমদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। মামলায় আজ অবধি ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন