• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

কক্সবাজার সাগরে ভেসে এলো নারীর অর্ধগলিত লাশ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সাবরাং মুণ্ডার ডেইলসংলগ্ন সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারী রোহিঙ্গা হতে পারে। ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাওয়ার পথে যেকোনো দুর্ঘটনার কারণে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘বুধবার সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে যাই। অজ্ঞাতপরিচয় মরদেহ সুরতহাল শেষে সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন