• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কক্সবাজার পৌর নির্বাচনে হ্যাটট্রিক করলেন হেলাল উদ্দিন কবির

নিজস্ব প্রতিবেদক: / ৬২০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন হেলাল উদ্দিন কবির। টানা তৃতীয়বারের মতো তিনি ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সর্বশেষ সোমবার (১২ জুন) কক্সবাজার পৌরসভা নির্বাচনে উটপাখি প্রতীক নিয়ে তিনি বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোটেই নির্ধারিত হয়েছে তিনি ৯নং ওয়ার্ডের আবারো অভিভাবক হিসেবে। এই পদে লড়েছিলেন আরও দুইজন প্রার্থী। তবে সবার নজর ছিল হেলাল উদ্দিনের দিকে। তিনি কি এবারও নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করবেন? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে সোমবার রাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন