• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

আবারো সংরক্ষিত আসনে পাখি, ইয়াসমিন, জাহেদা ও নাছিমা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: / ২২৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ১ আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শাহেনা আকতার ( আনারস)। সংরক্ষিত ২ আসনে ইয়াসমিন আকতার (চশমা), সংরক্ষিত ৩ আসনে- জাহেদা আকতার (চশমা) এবং সংরক্ষিত ৪ আসনে নাছিমা আকতার ( টেলিফোন) বেসরকারিভাবে নির্বাচিত। এর আগের পৌরসভা নির্বাচনেও সংরক্ষিত এই চার আসনে তারাই নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৮৪৪ ভোট।

গতকাল সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এই ফলাফল ঘোষণা করেন। এরআগে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত পৌরসভার ১২ ওয়ার্ডের ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন